বুক ভরা যন্ত্রণা
আমার হিয়ার মাঝে খুঁজেছি তোমায়
পাই নি কোথাও পাই নি।
শুধুই খুঁজে হারিয়েছি দিশা
পাইনি তোমার দেখা।
এক ঝলক হাসির মুক্তো ছড়িয়ে
এলোকেশে চলে গেছ ধীর পায়ে।
আমি শিহরিত হয়েছি বিষাদে
সমস্ত চরাচর যেন আর্তনাদে কেঁদে উঠে,
আমার কষ্টভরা জীবন দেখে।
তবু আমি কাঁদি না, শুধু হাসি
এই হাসির মাঝেই হয়তো লুকিয়ে আছে অন্য কিছু।
আমি দেখাইনি, দেখানোর স্বভাব বিরুদ্ধ আমি
হাসি, শুধু হাসি এক বুক ভরা যন্ত্রণা নিয়ে।
রচনাকাল- ২৩/০৭/২০০১
Comments
Post a Comment